শিরোনাম
ছুঁড়বো না পাথর
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৩:৪২:৪০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- / ১২২ বার দেখা হয়েছে
- মোহাম্মদ শামীম মিয়া
পাথর ছোঁড়া ভালো নয়
জানি তুমি আমি,
তবে কেনো ছুঁড়ে তা
হও বদনামী।
প্রাণ যায় কারো কারো
ক্ষতি হয় কতো,
পাথর ছুঁড়ে তারা যারা
অসুরের মতো।
বাস ট্রেন লঞ্চ আর
পাথর নয় গাড়িতে,
অসহায় ও প্রতিষ্ঠান
কারো বসত বাড়িতে।
অযথা পাথর ছোঁড়া
অভ্যাস যাদের,
শাস্তির আওতায়
আনা হোক তাদের।
মা-মাটি দেশ আর
ভালোবাসি পরিবার,
এই হোক পণ আজ
মানবসেবা করিবার।
























