শিরোনাম
স্বর্গের সনদধারী
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
- / ১৪০ বার দেখা হয়েছে
- মোবাররম হায়দার
শয়তানেরি পূজায় মজে নফসের করি দাসত্ব
চোয়ালের চুলে মস্তকে টুপি ভাবে ধার্মিক সে মস্ত।
খোদারে করি জেলে বন্দি, একত্ববাদী মহাপ্রাণ,
কাড়ি নেই তাঁর হস্ত হতে জান্নাত আর জাহান্নাম।
কাজিউল-কুযাত বনে শেষ বিচারের করি দায়,
কাহারে মুসলমান রাখি, কাহারে মাকতালে ঠাঁই।
ময়খানারে চূর্ণ করি, ঐশী বাণীর সুরে গায়
“আমার প্রেমে মজিলে তবে হস্ত-পদ আমার পায়।”
দুই খানা তোরাববুসি করে যবি করি কালো দাগ
স্বর্গের সনদধারী হয়, করুক যত দাুনিয়ার ফাঁক।
খোদা কী জানে না শূন্য, ধর্মের কীবা মূলাজান
খড়গহস্ত রক্তপানে (যে) করিবে সত্যের আহ্বান।
সম্পর্কিত
























