শিরোনাম
একা বসে
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৩:২১:০৮ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১০১ বার দেখা হয়েছে
- কাজী আব্দুল্লা হিল আল কাফী
গাছের নিচে বসে আছি
গাঁয়ের নদীর ধারে,
হারিয়ে গেছে সেথা মন
বহু লোকের ভীড়ে।
আসে নায় ফিরে যায়
বড় ছোট কতো,
দেখি আমি আপব মনে
করে মাথা নত।
চড়বো নায় ঘুরবো একা
আমার ছিল শখ,
নদীর ধারে বসে আছে
সাদা রঙের বক।
আসে ধেয়ে উত্তাল ঢেউ
সেথা নদীর বুকে,
অথই পানির মাছ ধরে
জীবন কাটে সুখে।
সম্পর্কিত
একা বসে কবিতা কাজী আব্দুল্লা হিল আল কাফী কবিতা গ্রামবাংলার কবিতা নদী নিয়ে বাংলা কবিতা প্রকৃতি বিষয়ক কবিতা বাংলা সাহিত্য সাহিত্যের পাতা।

























