শিরোনাম
প্রতিফল
আকিব শিকদার
- প্রকাশের সময় ১২:৫১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ৩৪ বার দেখা হয়েছে
অন্যের দোষ ধরতে যেয়ো না ভাই
তবে নিজেকেই দোষে ধরবে
পরের জন্যে কূপ খুড়ো না ভাই
তবে নিজেই কুয়ায় পড়বে।
মৌমাছিরা তোমায় করবে ধাওয়া
যদি তাদের চাকে মারো চাটি
যে জন জাতির ক্ষতি করে ছুটে
লোক হিসেবে সে জন তো নয় খাঁটি।
কুকুর তোমায় কখন করে তাড়া
যখন তুমি তার পেছনে ছুটো
শান্ত ষাঁড়টি মারবে তোমায় গুতো
যদি গো তার পিঠে চড়ে উঠো।
সাপটি তোমায় ছোবল দেবে ঠিকই
যখন তোমার পা তার লেজে পড়বে
অন্যের দোষ ধরতে যেয়ো না ভাই
তবে নিজেকেই দোষে ধরবে।
সম্পর্কিত
প্রতিফল

























