বাংলাদেশ 10:05 pm, Tuesday, 10 November 2026

পাঙ্গাস মাছ নিয়ে যে বার্তা দিলেন ওমর সানী

  • Reporter Name
  • প্রকাশ 01:51:19 pm, Thursday, 22 October 2026
  • 163 Time View

খাবার আল্লাহর নিয়ামত। তাই কোন মাছ কে পছন্দ করেন, তা নিয়ে নাক সিটকানোর কিছু নেই- এমন বার্তাই যেন দিলেন চিত্রনায়ক ওমর সানী। বর্তমানে পাঙ্গাস ও মেনি মাছ তার সবচেয়ে প্রিয় বলে জানিয়েছেন এই অভিনেতা। পাঙ্গাস মাছ নিয়ে মানুষের নেতিবাচক মনোভাবের প্রসঙ্গ টেনে মজার ছলে বড়লোকদেরও খোঁচা দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, খাবার হচ্ছে আল্লাহর নিয়ামত।’ পাঙ্গাস মাছের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘এ মুহূর্তে আমার সবচেয়ে দুইটা প্রিয় মাছ পাঙ্গাস এবং মেনি মাছ। অবশ্য অনেকে নাক সিটকায়, এ পাঙ্গাস খায়? কিন্তু আমার হার্টের ডাক্তার বলেন, পাঙ্গাস মাছ সপ্তাহে ২ থেকে ৩ দিন খাবেন, হার্টের জন্য ভালো।’ এরপর রসিকতা করে ওমর সানী লেখেন, ‘কি মাইন্ড করছেন বড়লোকরা, হাহাহাহা।’ শুধু পাঙ্গাস নয়, মেনি মাছের প্রতিও রয়েছে অভিনেতার বিশেষ দুর্বলতা। ছোটবেলার স্মৃতির কথা জানিয়ে তিনি লেখেন, ‘খুব রেয়ার মেনি মাছ আমার মা আমাকে খাওয়াতেন, সেই থেকে প্রিয়। খুব মিস করি, পাই না।’ ওমর সানীর এই স্ট্যাটাসে উঠে এসেছে খাবারের প্রতি তার পছন্দের পাশাপাশি মায়ের হাতের রান্নার স্মৃতিও। একদিকে পাঙ্গাস মাছ নিয়ে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গি, অন্যদিকে মেনি মাছের সঙ্গে জড়িয়ে থাকা শৈশবের স্মৃতি- দুই বিষয়ই জায়গা পেয়েছে অভিনেতার লেখায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

আমি নারীর পক্ষেই থাকব : প্রভা

পাঙ্গাস মাছ নিয়ে যে বার্তা দিলেন ওমর সানী

প্রকাশ 01:51:19 pm, Thursday, 22 October 2026