Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যাদুকাটার কান্না: বালু-দস্যুর থাবা

নীলাদ্রি রুদ্র
  • প্রকাশের সময় ০৩:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ১০৯ বার দেখা হয়েছে
নীল আকাশের মায়া মাখা যাদুকাটার কূল,
লোভের আগুন পুড়ছে দেখো শিমুল পলাশ ফুল।
স্বচ্ছ জলের নদীটি আজ ঘোলাটে আর মরা,
বালু-দস্যুর দাপটে আজ ক্লিষ্ট বসুন্ধরা।
রাতের আঁধার নামলে পরে সিন্ডিকেটের মেলা,
বোম মেশিনে নদীকে আজ মারার চলে খেলা।
বারিক টিলা পাহাড় ও ঐ শিমুল তলার বন,
ভাঙছে সবই লুটেরাদের অন্ধ আয়োজন।
হাজার হাজার শ্রমিক ভাইয়ের রুজি ও রোজগার,
মেশিন কেড়ে নিচ্ছ আজ আনছে হাহাকার।
আইন শুধু খাতা কলম কাজ চলে ঐ রাতে,
প্রশাসন কি হাত মেলায় ঐ দস্যুদেরই সাথে?
পাহাড় তলীর মানুষ কাঁদে ভিটেমাটি হারা,
বিবেকে আজ দেয় না কি কেউ একটুখানি সাড়া?
যাদুকাটার নীল জলে আজ বইছে কেবল বিষ,
সবুজ মাটি পুড়ছে দেখো ওড়ায় দম্ভের শিস।
সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

যাদুকাটার কান্না: বালু-দস্যুর থাবা

প্রকাশের সময় ০৩:৪৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
নীল আকাশের মায়া মাখা যাদুকাটার কূল,
লোভের আগুন পুড়ছে দেখো শিমুল পলাশ ফুল।
স্বচ্ছ জলের নদীটি আজ ঘোলাটে আর মরা,
বালু-দস্যুর দাপটে আজ ক্লিষ্ট বসুন্ধরা।
রাতের আঁধার নামলে পরে সিন্ডিকেটের মেলা,
বোম মেশিনে নদীকে আজ মারার চলে খেলা।
বারিক টিলা পাহাড় ও ঐ শিমুল তলার বন,
ভাঙছে সবই লুটেরাদের অন্ধ আয়োজন।
হাজার হাজার শ্রমিক ভাইয়ের রুজি ও রোজগার,
মেশিন কেড়ে নিচ্ছ আজ আনছে হাহাকার।
আইন শুধু খাতা কলম কাজ চলে ঐ রাতে,
প্রশাসন কি হাত মেলায় ঐ দস্যুদেরই সাথে?
পাহাড় তলীর মানুষ কাঁদে ভিটেমাটি হারা,
বিবেকে আজ দেয় না কি কেউ একটুখানি সাড়া?
যাদুকাটার নীল জলে আজ বইছে কেবল বিষ,
সবুজ মাটি পুড়ছে দেখো ওড়ায় দম্ভের শিস।