৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে পরিপত্র জারি
- প্রকাশের সময় ০৫:৫৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / ৩৫ বার দেখা হয়েছে
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (২১ এপ্রিল) জারি করা এ পরিপত্রে বলা হয়, দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত জাতীয় দিবস হিসেবে পালিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের ১১ মার্চ ২০২৬-এর পরিপত্র অনুযায়ী দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবসের তালিকায় অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৬ এপ্রিল সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি জানান, ৭ নভেম্বর পূর্বে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হলেও গত ১৬ বছর তা পালন করা হয়নি। এখন তা পুনরায় চালু করা হয়েছে এবং এদিন সরকারি ছুটি থাকবে। এছাড়া ৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ হিসেবে পালিত হবে, তবে এদিন সরকারি ছুটি থাকবে না।




























