শিরোনাম
জুলাই জাগরণ
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৩:৫৬:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ২৫ বার দেখা হয়েছে
- মোঃ সৈয়দুল ইসলাম
জুলাই মানে, জাগরণ
জুলাই মানে, নতুন দিগন্তের দ্বার উন্মোচন।
জুলাই মানে, নতুন করে বাঁচা
জুলাই মানে, চাইনা বন্দী খাঁচা।
জুলাই মানে, দুর্নীতির দিন শেষ,
জুলাই মানে, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ।
জুলাই মানে, কোটা নয় মেধার ফল
জুলাই মানে, ছাত্রজনতার দাবানল।
জুলাই মানে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ
জুলাই মানে, ইনকিলাব জিন্দাবাদ।
জুলাই মানে, রাজপথ কাঁপানো জনতা
জুলাই মানে, বিপ্লবী সফলতা।





















