Dhaka বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
কাজ শেষ না করে বিল প্রদানের অভিযোগে আশাশুনির প্রকৌশলী বদলি

সাতক্ষীরায় পিইডিপি-৪ প্রকল্পের মেয়াদ শেষ হলেও ১৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শেষ হয়নি

আব্দুর রহমান
  • প্রকাশের সময় ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / ২২২ বার দেখা হয়েছে

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের মেয়াদ ৩০ জুন ২০২৬ শেষ হলেও সাতক্ষীরা জেলায় এখনো ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত মোট ১৩০টি বিদ্যালয়ের মধ্যে ১১৭টির কাজ শেষ হলেও বাকি এসব বিদ্যালয়ের নির্মাণকাজ ঝুলে আছে। যেসব বিদ্যালয়ের কাজ এখনো শেষ হয়নি সেগুলো হলো: আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি, দয়ারঘাট, বুড়িয়া ও গোয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়; তালা উপজেলার শিরাশুনি, ওমরপুর ও উত্তর শাহজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; শ্যামনগর উপজেলার বাইনতলা, গাবুরা, গাবুরা খোলপেটুয়া ও পশ্চিম কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ও বাজুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিতা চৌধুরী বলেন, ২০২৪ সালে কাজ শুরু হলেও এখনো তা শেষ হয়নি। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাকি কাজ কীভাবে সম্পন্ন হবে- এ নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।
সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন বলেন, বিদ্যালয় ভবন নির্মাণে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করা জরুরি। তিনি জানান, প্রধান শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে কাজ যথাযথভাবে বুঝে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী এ. এস. এম. তারিকুল হাসান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে, আশাশুনি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে কাজ সম্পন্ন না করেই বিল প্রদান সংক্রান্ত অভিযোগের পর তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্ত শেষে তাকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

কাজ শেষ না করে বিল প্রদানের অভিযোগে আশাশুনির প্রকৌশলী বদলি

সাতক্ষীরায় পিইডিপি-৪ প্রকল্পের মেয়াদ শেষ হলেও ১৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শেষ হয়নি

প্রকাশের সময় ০৯:২৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬