আমাকে চিনেছি আমি
- প্রকাশের সময় ০৪:৫১:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ১২২ বার দেখা হয়েছে
- আবুল খায়ের বুলবুল
আমি জীবন যুদ্ধে অগ্রগামী সৈনিক
পিছলিয়ে পড়েও দাঁড়িয়ে যাই
হতাশার কালো মেঘে ঘিরে ফেললেও
নির্ভয়ে চলি বুক উঁচিয়ে
ঝড়ো বৃষ্টির ভয়ে ঘরে বসে থাকি না
কর্মক্ষেত্রে ধেয়ে চলা ঘর্মাপ্লুত শরীর
আমি বাধাকে ঠেলে সম্মুখে চলা বীর সৈনিক
কোন নিন্দা অপবাদ আমার লক্ষ্যকে আটকাতে পারে না
কোন অর্থে আপোষ হই না আমি
আমি ধাবমান দুরন্ত পথিক এক
বৃষ্টিতে ভিজে ভিজে গন্তব্যে পৌঁছিয়ে যাই
আমি নির্ঘুমে ঘুমোনো পুরুষ, স্বপ্ন নিয়েই চলি
স্বপ্ন পূরণের আশায়
কর্ম থেকে আমাকে কেউ আজ অবধি থামিয়ে রাখতে পারেনি
আমি থামবো না,
আমি আটকিবো না,
আমি নিশ্চুপ থাকার মানুষ নই,
আমি বাদ প্রতিবাদ করি অন্যায়ের বিরুদ্ধে, আমাকে কেউ–
চিনানোর প্রয়োজন হয় না
আমি আমাকে চিনেছি সেই শৈশব থেকে
আমি হিংস্রোর সাথে
চলতে চলতে স্বভাব চিনেছি বাঘের,
হায়নার ও কুকুরের
অতএব আমাকে কাউকে
চিনাবার দরকার নেই আমি
আমাকে চিনতে সবাইকে চিনেছি।






















