শিরোনাম
শেয়ার
মাজহারুল ইসলাম
- প্রকাশের সময় ০৩:৩২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ১৪ বার দেখা হয়েছে
ওরা সমবয়সী
পাঁচ-সাতজন কিশোর-কিশোরী
ফুটপাতের উঁচু জায়গায় গা ঘেঁষে
জড়াজড়ি করে শুয়ে থাকে।
বর্ষার পানি কখনো কখনো চুল ছুঁয়ে যায়,
পিঁপড়ার মত গুটিসুটি মেরে পার হয় রাত।
শীতে একটু উষ্ণতার জন্য
ভাগাভাগি করে তেলচিটচিট কাঁথা-কম্বল।
এক প্লেট ধোঁয়া ওঠা গরম ভাতের
স্বপ্ন নিয়ে ঘুমায় ওরা।
ডাস্টবিন পাহারায় নির্ঘুম কুকুরের সাথে
শেয়ার করে সকালের খাবার।























