শিরোনাম
হাত
মাজহারুল ইসলাম
- প্রকাশের সময় ০৮:৩০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ১৩ বার দেখা হয়েছে
এক কাপড়ে যেদিন হাত ধরে বের হয়েছিলাম-
মাথায় উপর ছাদ ছিল না, পেটে খাবার!
শক্ত একটা হাত ছিল কাঁধে,
স্বপ্ন ছিলো,পথ ছিলো বন্ধুর
দূর গন্তব্য…
এখন বায়ান্ন বর্গফুটের বিশাল ছাদ মাথার ওপর,
গেটে জার্মানশেফার্ড,পাইক-পেয়াদা
চারপাশ জুড়ে শুভাকাঙ্ক্ষী আর শুভাকাঙ্ক্ষী।
অহরহ বিদেশ ভ্রমণ,রোজ পার্টি,
সপ্তাহে দুই-তিনটা মিটিং লেগেই থাকে।
খ্যাতির বিড়ম্বনায়
বিরক্তি লুকিয়ে সহাস্য থাকি সারাক্ষণ।
ক্লান্তি শেষে ঘরে ফিরে খুঁজি –
চওড়া কাঁধে শক্ত সেই হাতটা শুধু নাই!
রামপুরা, ঢাকা।
সম্পর্কিত
সবচেয়ে দামি প্রাপ্তির অভাব





















