শিরোনাম
দুঃখ-সুখের জলরঙ
জহিরুল হক বিদ্যুৎ
- প্রকাশের সময় ০৮:৪৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
- / ৪ বার দেখা হয়েছে
শহরের কোলাহল যখন ম্রিয়মান
এক ক্লান্ত সিসমোগ্রাফের মতো,
তখন বুকের ভেতর বেজে ওঠে
অব্যক্ত কোনো নিস্তব্ধ স্বরলিপি।
আমরা প্রত্যেকেই একেকজন পরিব্রাজক,
জীবনের পিচঢালা রাজপথে কুড়িয়ে ফিরি
কিছু ভাঙা কাঁচের টুকরো–
ভুল করে জোনাকির আলো ভেবে
বুক পকেটে জমিয়ে রাখি।
নশ্বর এই মহাজাগতিক পরিসরে
আমাদের অস্তিত্ব থার্মোমিটারের পারদের মতো;
কখনও উষ্ণতার সীমারেখা ছুঁয়ে উর্ধগামী,
আবার কখনও অব্যক্ত বেদনায়
একদম শূন্যের কোঠায় নেমে যাওয়া।
অথচ কী অদ্ভুত মোহময় এই বেঁচে থাকা!
দুঃখ-সুখের জলরঙে আঁকা যেন অনন্ত প্রচ্ছদ।





















