খুকির প্রিয় বিড়াল ছানা
নাম তারই নিউটন,
মুখে মুখে দুধে ভাতে
রাখে সারাক্ষণ।
পাখির ডাকে সূয্যি মামা
মারে যখন উঁকি,
বিড়াল নিয়ে বেড়িয়ে পরে
নয়নতারা খুকি।
ইচ্ছে মতো ঘুরে বেড়ায়
পাঠে নেই তার মন,
বিড়াল ছানা নিয়ে খুকি
কাটায় সুখের ক্ষণ।
মোঃ সৈয়দুল ইসলাম 








































