বলল খুকি, আয় রে মেঘ,
বৃষ্টি মাথায় নিয়ে,
বলল খোকা, রোদ উঠবে
খেঁকশিয়ালের বিয়ে।
মেঘের ফাঁকে সূর্যি মামা
দিচ্ছে হেসে উঁকি,
বলল ডেকে, লুকোচুরি
খেলবে নাকি খুকি?
হঠাৎ এলো মেঘপরীরা
বৃষ্টি নিয়ে গাঁয়ে,
বলল ডেকে, ঝগড়া থামাও,
শরৎ এসেছে নায়ে।
ব্যাঙ বাবুটা ডেকে বলে,
ঘেঁওর ঘেঁওর ঘ্যাঙ,
ঝগড়া ফেলে সবাই মিলে
নাচাও দেখি ঠ্যাং!
রফিকুল ইসলাম
মহেশপুর, ঝিনাইদহ
রফিকুল ইসলাম 







































