জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শ, চেতনা ও সৃষ্টিকে জাতির কর্ম ও মননে সমুন্নত রাখার লক্ষ্যে সাতক্ষীরায় উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ আখতারুজ্জামান। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল হোসেন। প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ফাজিল ও কামিল স্তরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পাঁচটি বিষয়ে অংশ নেয়। প্রতিটি বিষয়ে তিনজন করে মোট ১৫ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। আয়োজকেরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, আদর্শ, চেতনা ও সাহিত্যকর্মের সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি বাড়ানো এবং তাঁদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ড. মুহাম্মদ আখতারুজ্জামান 









































