বাংলাদেশ 6:52 pm, Friday, 30 October 2026
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন না

মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন মুমিনুল

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়েছেন বাংলাদেশের ব্যাটার মুমিনুল হক। তার কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছেন জাকের আলী। তবে সাত দিনের আগেই মুমিনুলের মাঠে ফেরার সুযোগ রয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) ম্যাচের তৃতীয় দিনের সকালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ৭৮তম ওভারে এ ঘটনা ঘটে। মেহেদী হাসান মিরাজের করা বল জশুয়া বিশপের ব্যাটের কানা ছুঁয়ে প্যাডে লেগে শর্ট লেগে যায়। ক্যাচটি ধরতে হাত বাড়ালেও বল তালুবন্দি করতে পারেননি মুমিনুল। এ সময় ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।

মুমিনুলের হেলমেটেও আঘাতের চিহ্ন দেখা যায়। পরে বিসিবির ফিজিও মাঠে এসে প্রাথমিক চিকিৎসা ও শারীরিক পরীক্ষা করেন। কিছুক্ষণ পর তাঁকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।

কনকাশন বদলি হিসেবে জাকের আলী মাঠে নামায় চলতি ম্যাচে আর খেলতে পারবেন না মুমিনুল। তবে তাঁর মাঠে ফেরার ক্ষেত্রে সাত দিনের সময়সীমা চূড়ান্ত বাধা নয়।

আইসিসির মেডিকেল প্রটোকল অনুযায়ী, কনকাশনে আক্রান্ত ক্রিকেটারের সুস্থতার জন্য সাধারণত সাত দিনকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। তবে এর আগেই মাঠে ফেরার মতো শারীরিক সক্ষমতা ফিরে পেলে বিসিবির মেডিকেল টিম প্রয়োজনীয় প্রতিবেদন আইসিসির মেডিকেল টিমের কাছে পাঠাতে পারে। পর্যালোচনা শেষে সম্মতি মিললে সাত দিনের আগেও ফিরতে পারবেন তিনি।

এ বিষয়ে বিসিবির আম্পায়ারস বিভাগের এডুকেটর ওভি আব্দুল্লাহ বলেন, ‘এমন নয় যে সাত দিনের আগে কোনোভাবেই ফেরা যাবে না। আমাদের মেডিকেল টিম প্রয়োজনীয় প্রতিবেদন পাঠালে আইসিসির মেডিকেল টিম তা পর্যালোচনা করবে। তারা সম্মতি দিলে সাত দিনের আগেও মাঠে ফিরতে পারবেন একজন ক্রিকেটার।’

তিনি আরও বলেন, বিষয়টি সরাসরি প্লেয়িং কন্ডিশনের অংশ নয়; বরং খেলোয়াড়ের সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুসরণ করা মেডিকেল প্রটোকল। সব মিলিয়ে মুমিনুলের মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থা এবং বিসিবির মেডিকেল টিমের মূল্যায়নের ওপর।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাচ্ছেন না

মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়লেন মুমিনুল

প্রকাশ 05:47:35 pm, Friday, 30 October 2026