বাংলাদেশ 10:01 pm, Saturday, 31 October 2026

জন্মদিনে রাজকীয় সাজে দীঘি, মুগ্ধ অনুরাগীরা

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু। সময়ের সঙ্গে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও সাজপোশাকের কারণেও প্রায়ই আলোচনায় আসেন তিনি। এবার জন্মদিনে রাজকীয় সাজে ধরা দিয়ে অনুরাগীদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৩০ অক্টোবর) জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন দীঘি। ছবিগুলোতে তাঁর আভিজাত্যপূর্ণ সাজ ও জন্মদিনের আয়োজন ভক্তদের প্রশংসা পেয়েছে।

জন্মদিনের আয়োজন সাজানো হয়েছিল বিশেষভাবে। টেবিলজুড়ে লম্বা সাদা মোমবাতি, মোমবাতির স্ট্যান্ডে ঝুলে থাকা মুক্তার মালা এবং ফুলের সাজে তৈরি হয়েছিল রাজকীয় আবহ। সেই আয়োজনের কেন্দ্রবিন্দুতে ছিলেন দীঘি।

এদিন তাঁর পোশাকের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল বেগুনি ও মেজেন্টা রঙের মিশ্রণে তৈরি টাই-ডাই প্রিন্টের ম্যাক্সি ড্রেস। বডিকন কাটের পোশাকটিতে ছিল গোল গলার নকশা ও পুরো অংশজুড়ে কুঁচকানো নকশা। নিচের দিকে হালকা ফ্লেয়ার পোশাকটিতে এনেছে মারমেইড কাটের আবহ।

জমকালো পোশাকের সঙ্গে গয়না নির্বাচনে অবশ্য পরিমিতির পরিচয় দিয়েছেন অভিনেত্রী। গলায় পাথর বসানো নেকলেস, কানে ছোট টপ, হাতে চওড়া গোল্ডেন ব্রেসলেট ও আংটি পরেছেন তিনি। সব মিলিয়ে তাঁর জন্মদিনের সাজে ছিল আভিজাত্য ও গ্ল্যামারের সমন্বয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো প্রকাশের পর থেকেই অনুরাগীরা দীঘির সাজের প্রশংসা করছেন। জন্মদিনের বিশেষ মুহূর্তগুলোকে ঘিরে তাঁদের শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন এই অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

বর্ণমালার মেয়ে

জন্মদিনে রাজকীয় সাজে দীঘি, মুগ্ধ অনুরাগীরা

প্রকাশ 05:24:23 pm, Friday, 30 October 2026