বাংলাদেশ 5:50 pm, Thursday, 29 October 2026

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন অভিনেতা চৌধুরী মাজহার আলী, যিনি শিবা শানু নামে পরিচিত। গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক এক বছরের জন্য তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১-এর ১২(২) ধারা অনুযায়ী, অন্য পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। অভিনয়ের পাশাপাশি শিবা শানু বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। দুই দশকের বেশি সময়ের অভিনয়জীবনে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৯৮ সালে ‘মাতৃভূমি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান শিবা শানু। পার্শ্বচরিত্রে নিয়মিত অভিনয়ের মাধ্যমে দেশের বাণিজ্যিক চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করেন তিনি। বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট দেশের শিল্পীদের কল্যাণ, আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

সাংবাদিক শফিক রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন এমডি শিবা শানু

প্রকাশ 04:50:00 pm, Thursday, 29 October 2026