বাংলাদেশ 7:53 pm, Thursday, 29 October 2026
৫ দিনের কর্মসূচি ঘোষণা

সুন্দরবনে জলদস্যুতা বন্ধের দাবিতে জেলেদের বিক্ষোভ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনে জলদস্যুতা, জেলে-বাওয়ালিদের অপহরণ, মুক্তিপণ আদায় ও বন্যপ্রাণী হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ করেছেন বনজীবীরা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত সমাবেশ থেকে বনজীবীদের নিরাপত্তা নিশ্চিত ও সুন্দরবনকে জলদস্যুমুক্ত করতে সরকারের জরুরি হস্তক্ষেপ দাবি করা হয়।

বক্তারা বলেন, জলদস্যুদের অপহরণ, জিম্মি করে মুক্তিপণ আদায়, অগ্রিম টোকেন ও চাঁদাবাজির কারণে বনজীবীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। সুন্দরবনের বাঘ-হরিণসহ বন্যপ্রাণী রক্ষা এবং দস্যুতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

সমাবেশে সমন্বয়কের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা কৃষকদলের আহ্বায়ক সালাহউদ্দিন লিটন ও মাস্টার আব্দুর রহিম। বক্তব্য দেন মাস্টার আবু তালেব, কামরুল ইসলাম, ইয়াছিন আরাফাত, সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদা পারভিন, ইকবাল হোসেন মন্টু, পারুল আক্তার, জেলে-বাওয়ালি আইয়ুব হোসেন আনসারী, জনাব আলী ও মনিরুল ইসলামসহ অনেকে।

জলদস্যুতা বন্ধ ও বনজীবীদের নিরাপত্তার দাবিতে পাঁচ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির প্রথম দিন ২৮ অক্টোবর মানববন্ধন অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর বিক্ষোভ সমাবেশের পর ৩০ অক্টোবর বন বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

এ ছাড়া ১ নভেম্বর শ্যামনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে স্মারকলিপি প্রদান এবং ২ নভেম্বর সাতক্ষীরা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

বনজীবীরা বলেন, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং বনের ওপর নির্ভরশীল মানুষের জীবিকা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ, প্লে-নার্সারি-কেজি নিষিদ্ধের দাবি

৫ দিনের কর্মসূচি ঘোষণা

সুন্দরবনে জলদস্যুতা বন্ধের দাবিতে জেলেদের বিক্ষোভ

প্রকাশ 06:39:50 pm, Thursday, 29 October 2026