সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ৮৮ হাজার ৫১৮ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ অক্টোবর) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) ভোমরা ও কাকডাঙ্গা বিওপির টহল দল এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, ভোমরা আইসিপি এলাকায় সীমান্তের মেইন পিলার ৩ থেকে ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে ৪৩ হাজার ৫১৮ টাকা মূল্যের শাড়ি, পাতার বিড়ি, প্রসাধনসামগ্রী ও যন্ত্রাংশ জব্দ করা হয়। অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির সদস্যরা ভাদিয়ালী এলাকায় সীমান্ত পিলার ১৩/৩-এসের ৬ নম্বর আরবি থেকে ২০০ গজ ভেতরে অভিযান চালিয়ে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেন। বিজিবির দাবি, শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে আনার সময় এসব পণ্য জব্দ করা হয়েছে।
শিরোনাম
সাতক্ষীরা সীমান্তে ২ লাখ ৮৮ হাজার টাকার পণ্য জব্দ
-
স্টাফ রিপোর্টার - প্রকাশ 08:23:09 pm, Friday, 30 October 2026
- 104 Time View
Tag :
জনপ্রিয়









































