Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ছড়া/ কবিতা

একুশ মানে

মহসিন আলম মুহিন

অমর একুশে

একুশ মানে মায়ের মুখের ভাষা,
একুশ মানে দেশকে ভালবাসা।
একুশ মানে রক্ত আঁকা বর্ণমালা,
একুশ মানে উঁচু শিরে কথা বলা।

একুশ মানে প্রভাত ফেরীর গান,
একুশ মানে ‘ভাইয়ের রক্তদান।
একুশ মানে স্বেচ্ছাচারীতা দমন,
একুশ মানে দাবী আদায়ের ক্ষণ।

একুশ মানে রাজপথে ‘লাল খুন,
একুশ মানে-ই পরাজিত দুশমন।
একুশ মানে ত্যাগের মহিমা মহান,
একুশ মানে বাঙালি চেতনার প্রমাণ।

একুশ মানে সালাম, রফিক, জব্বার,
একুশ মানে চাঁদমুখ বরকত-ওহিউল্লার।
একুশ মানে আউয়ালের রক্ত মাখা,
একুশ মানে আগামীর স্বপ্ন আঁকা।

একুশ মানে মুক্ত স্বাধীন বাঁধনহারা,
একুশ মানে হাসি ভরা মুখ বিশ্বজোড়া।
একুশ মানে ফাগুনের ঝরা আগুন,
একুশ মানে-ই ভাষার’ আন্দোলন।

একুশ মানে’ই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
একুশ মানেই ভেসে উঠে বায়ান্নর স্মৃতির পরশ।
একুশ মানেই মহান “একুশে ফেব্রুয়ারী”,
একুশের কথা আমরা ভুলিতে নাহি পারি।

সম্পর্কিত

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১১:১৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
২১০ পড়া হয়েছে

ছড়া/ কবিতা

একুশ মানে

প্রকাশের সময় ১১:১৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬

একুশ মানে মায়ের মুখের ভাষা,
একুশ মানে দেশকে ভালবাসা।
একুশ মানে রক্ত আঁকা বর্ণমালা,
একুশ মানে উঁচু শিরে কথা বলা।

একুশ মানে প্রভাত ফেরীর গান,
একুশ মানে ‘ভাইয়ের রক্তদান।
একুশ মানে স্বেচ্ছাচারীতা দমন,
একুশ মানে দাবী আদায়ের ক্ষণ।

একুশ মানে রাজপথে ‘লাল খুন,
একুশ মানে-ই পরাজিত দুশমন।
একুশ মানে ত্যাগের মহিমা মহান,
একুশ মানে বাঙালি চেতনার প্রমাণ।

একুশ মানে সালাম, রফিক, জব্বার,
একুশ মানে চাঁদমুখ বরকত-ওহিউল্লার।
একুশ মানে আউয়ালের রক্ত মাখা,
একুশ মানে আগামীর স্বপ্ন আঁকা।

একুশ মানে মুক্ত স্বাধীন বাঁধনহারা,
একুশ মানে হাসি ভরা মুখ বিশ্বজোড়া।
একুশ মানে ফাগুনের ঝরা আগুন,
একুশ মানে-ই ভাষার’ আন্দোলন।

একুশ মানে’ই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
একুশ মানেই ভেসে উঠে বায়ান্নর স্মৃতির পরশ।
একুশ মানেই মহান “একুশে ফেব্রুয়ারী”,
একুশের কথা আমরা ভুলিতে নাহি পারি।