Dhaka রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়সমূহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

আব্দুর রাহিম

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরা জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের স্মরণে জেলার প্রতিটি বিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে নানা কর্মসূচি আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে বিদ্যালয়গুলোতে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। শনিবার (২১ ফেব্রয়ারি) সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা আবৃত্তি, নান্দনিক হাতের লেখা এবং রচনা প্রতিযোগিতার আয়োজন ছিল চোখে পড়ার মতো। শ্রেণিকক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। অনুষ্ঠানগুলোতে শিক্ষকরা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা তুলে ধরে মাতৃভাষার মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের কর্মসূচি নতুন প্রজন্মের মধ্যে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
প্রকাশের সময় ১০:২৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
১১৬ পড়া হয়েছে