Dhaka মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অমর একুশ

আসাদুজ্জামান খান মুকুল
  • প্রকাশের সময় ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৯ বার দেখা হয়েছে

অমর একুশে ফেব্রুয়ারি

বুকের গভীরে জাগে ভাষার বাণী,
সুখের বারতা দেয় হৃদয়ে আনি।
সযতনে রাখি বুলি, দু’হাতে আঁচল তুলি,
কাব্য-গীতিতে ভুলি সকল গ্লানি,
বাংলা ভাষার সুধা মধুর জানি।
বর্ণের মালা গাঁথি প্রাণের সুতে,
আঁধার কাটিয়া যায় আলোর দ্যুতে।
শহীদের মরণ পণে, আমরি বাংলা সনে,
রিনিকি ঝিনিকি মনে সত্য পুতে,
বিজয় ফুটিয়া রয় মাটির চ্যূতে।
লেখনীর টানে জাগে স্বপ্ন আশা,
বিশ্বে মহান এ প্রাণের ভাষা।
সবার ভরসা টানে, নতুন কবিতা ভানে,
বাঁচার বারতা আনে জাগায় আশা,
ঘোচায় বিষাদময় ঘোর দুরাশা।
শহীদ স্মরণে আজ শির আনত,
স্মৃতিরা জাগিয়া রয় মনে সতত।
পুত সে প্রাতের আলো, সরায়ে সকল কালো,
বাসিব বাংলা ভালো মায়ের মত,
বাঙালি জাগিয়া রয় প্রতিনিয়ত।
বুকের শোণিতে কেনা এ সম্মান,
কণ্ঠেতে ওঠে বেজে সুর বিতান।
বাঙালি হৃদয়ে জাগে একুশের অনুরাগে,
শহীদী মহান ত্যাগে,দুলে পরান।
বাংলা ভাষা বাঙালির দানিছে মান।
সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

অমর একুশ

প্রকাশের সময় ০৯:১৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
বুকের গভীরে জাগে ভাষার বাণী,
সুখের বারতা দেয় হৃদয়ে আনি।
সযতনে রাখি বুলি, দু’হাতে আঁচল তুলি,
কাব্য-গীতিতে ভুলি সকল গ্লানি,
বাংলা ভাষার সুধা মধুর জানি।
বর্ণের মালা গাঁথি প্রাণের সুতে,
আঁধার কাটিয়া যায় আলোর দ্যুতে।
শহীদের মরণ পণে, আমরি বাংলা সনে,
রিনিকি ঝিনিকি মনে সত্য পুতে,
বিজয় ফুটিয়া রয় মাটির চ্যূতে।
লেখনীর টানে জাগে স্বপ্ন আশা,
বিশ্বে মহান এ প্রাণের ভাষা।
সবার ভরসা টানে, নতুন কবিতা ভানে,
বাঁচার বারতা আনে জাগায় আশা,
ঘোচায় বিষাদময় ঘোর দুরাশা।
শহীদ স্মরণে আজ শির আনত,
স্মৃতিরা জাগিয়া রয় মনে সতত।
পুত সে প্রাতের আলো, সরায়ে সকল কালো,
বাসিব বাংলা ভালো মায়ের মত,
বাঙালি জাগিয়া রয় প্রতিনিয়ত।
বুকের শোণিতে কেনা এ সম্মান,
কণ্ঠেতে ওঠে বেজে সুর বিতান।
বাঙালি হৃদয়ে জাগে একুশের অনুরাগে,
শহীদী মহান ত্যাগে,দুলে পরান।
বাংলা ভাষা বাঙালির দানিছে মান।