একদিনে হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু
- প্রকাশের সময় ০১:৪৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
- / ১৫২ বার দেখা হয়েছে
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮২৬ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৯০৫ জনে। এ সময়ে নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন আট হাজার ৮৮৫ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ৫১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৪ হাজার ১৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ হাজার ৯২৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৭ জনে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। একই সময়ে ১৫ মার্চ থেকে ২৮ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৮৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।





















