শিরোনাম
টাপুর টুপুর বর্ষা এলো
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৪:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
- / ২৮ বার দেখা হয়েছে
- আসাদুজ্জামান খান মুকুল
ঝরঝরিয়ে নামছে বৃষ্টি,
তারই ছন্দে জুড়ায় দৃষ্টি,
জাগে বর্ষার মায়া,
গাছের শাখে সবুজ পাতা,
মেলছে যেন নতুন ছাতা,
দিচ্ছে শীতল ছায়া!
ব্যাঙের দল ওই ঘ্যাঙর স্বরে,
ধানের ক্ষেত সব উঠছে ভরে,
দুলছে নদী-নালা,
কদম ডালে ফুটছে কড়ি,
কেয়া বনেও ছড়াছড়ি,
পরছে বনের মালা!
বৃষ্টির আছে নুপুর ধ্বনি,
এ যেন এক রূপের খনি,
মুগ্ধ করে ভারি!
আকাশ জুড়ে মেঘের কালো,
তাতেও লাগছে ভীষণ ভালো,
পরানটা নেয় কাড়ি!


















