Dhaka মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই পড়ার কার্যক্রম জোরদারের নির্দেশ

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৮:৩২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • / ৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, পাঠ-অনুধাবন বৃদ্ধি এবং স্বশিখন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিয়মিত বই পড়ার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। ৭ জুলাই ২০২৬ তারিখে নেপের মহাপরিচালক ফরিদ আহমদের সই করা এক অফিস আদেশে দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রণীত একশিফট ও দুই শিফটে পরিচালিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক শ্রেণি রুটিনে ‘এসআরএম/সহশিক্ষাক্রমিক কার্যক্রম/পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি পিরিয়ড বরাদ্দ রয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের নির্দেশক্রমে ওই পিরিয়ডে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠাভ্যাস বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের পাঠ-অনুধাবন ও স্বশিখন দক্ষতা উন্নয়নের জন্য বিদ্যালয়ের লাইব্রেরি অথবা শ্রেণিভিত্তিক পাঠাগারের বই ব্যবহার করে নিয়মিত বই পড়ার কার্যক্রম পরিচালনা করতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে। নেপের নির্দেশনা অনুযায়ী, বই পড়ার এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি ভাষাগত দক্ষতা, সৃজনশীল চিন্তাশক্তি এবং আত্মশিক্ষার সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ নির্দেশনার অনুলিপি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, বিভাগীয় উপপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দেশের সব প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই)-এ পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই পড়ার কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রকাশের সময় ০৮:৩২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬