শিরোনাম
দিব্য রথের রশ্মি
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৪:৪২:০৫ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৪২ বার দেখা হয়েছে
- বিপুল চন্দ্র রায়
সনাতন ধর্মের গূঢ়তত্ত্বে উজ্জ্বল,
রথের রশ্মি ছুঁলে কাটে কর্মফল।
অদ্বৈত-চেতনায় স্পন্দিত সে রশি,
পরশে জীবাত্মা পায় অমৃতের শশী।
জগন্নাথ জয়ধ্বনিতে কাঁপে এই ধরা,
পঙ্কিল এ ভবধামে পুণ্য-সুধা ভরা।
রথচক্রের আবর্তনে ঘুচুক আঁধার,
মুক্তির এই মহাযাত্রা খোলে দিব্য-দ্বার।
ভক্তির এই ডোরে বাঁধা পতিত-পাবন,
জুড়াক নিখিল ধরা, শান্ত হোক মন।
লীলাময় হে প্রভু, ঘুচাও সব গ্লানি,
বিশ্বে বর্ষিত হোক তব কৃপা-বাণী।
সম্পর্কিত
জগন্নাথ জয়ধ্বনিতে কাঁপে এই ধরা ভক্তির এই ডোরে বাঁধা পতিত-পাবন সনাতন ধর্মের গূঢ়তত্ত্বে উজ্জ্বল






















