শিরোনাম
বর্ষাকালে বৃক্ষ লাগাই
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৪:২৭:৫২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / ৩৬ বার দেখা হয়েছে
সাঈদুর রহমান লিটন
বর্ষাকালে সবাই মিলে
বৃক্ষ লাগাই আপন দিলে
বৃক্ষ দিবে ছায়া,
বৃক্ষ দেবে আলোবাতাস
তাতে অনেক মায়া।
বৃক্ষ জোগায় খাবার-আহার
দেখতে লাগে অনেক বাহার
স্বাস্থ্য রাখে ভালো,
তৃণলতা বৃক্ষরাজি
মন করে দেয় আলো।
বৃক্ষ সবার বাঁচিয়ে রাখে
ভবিষ্যতের স্বপ্ন আঁকে
অক্সিজেন দেয় লোকের,
দারিদ্রতা দূর করে দেয়
লাঘব হয় শোকের।






















