শিরোনাম
মেঘের বিরহ
রফিকুল ইসলাম
- প্রকাশের সময় ০৬:০৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১২০ বার দেখা হয়েছে
- রফিকুল ইসলাম
টাপুর টুপুর বৃষ্টি ঝরে
কদম ডালে ডালে,
মাঠটা শুধু চেয়ে আছে
কালো মেঘের পালে।
বিলের জল একলা জাগে
শালুক ফোটে না,
মেঘ কেন যে নামে না আর
ডাহুক ডাকে না।
নদী বসে পথ চেয়ে রয়
সাগর অনেক দূরে,
জলবিনে যে নৌকা কাঁদে
ভাটির গানের সুরে।
কচুপাতায় জল টলমল
মেঘের আদর পেয়ে
জল গড়ালে পাতা কাঁদে
মেঘের পানে চেয়ে।
সম্পর্কিত
#বৃষ্টির_কবিতা #কবিতা #বাংলা_সাহিত্য #পল্লী_প্রকৃতি #কদম_ফুল #মেঘ_ও_বৃষ্টি #কবিতার_ছন্দ #কাব্যকথা























