নুনগোলা আল-মদিনা দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী উদযাপন
- প্রকাশের সময় ০৩:০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৭ বার দেখা হয়েছে
সাতক্ষীরা সদরের এন.বি.বি.কে (নুনগোলা) আল-মদিনা দাখিল মাদ্রাসায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার সুপার মাওলানা এ.বি.এম হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির বিদ্যানুরাগী সদস্য আব্দুল্লাহ আল গালিব, ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম.এ হাসান, ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আঃ আহাদ, আলহাজ মো. নূর আহম্মদ, মাস্টার এস.এম. এ সামাদ ও মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন মাদ্রাসার সহকারী সুপার মাওলানা শাহজাহান কবীর, মাওলানা মহসীন হোসেন, মাওলানা রুহুল আমিন, মাওলানা আব্দুর রউফ, মো. আব্দুস সবুর, মো. সাইফুল্লাহ, মো. মোজাফফর হোসেন, মাওলানা নূরুজ্জামান, মাওলানা বায়েজিদ হোসেন ও মাওলানা নজরুল ইসলামসহ অন্যরা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার আইসিটি শিক্ষক এস.এম. আলমগীর হোসেন।
























