সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণ
- প্রকাশের সময় ০২:৫০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / ৩ বার দেখা হয়েছে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ। অনুষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) খান মকছুদর রহমান, সহকারী প্রধান শিক্ষক (দিবা শাখা) জিএম আলতাফ হোসেন, সহকারী শিক্ষক রোকেয়া সুলতানা, মো. মহব্বত হোসেন, মৌলভী আবুল কালাম আজাদ ও মোহাম্মদ জিল্লুর রহমান। আলোচনা সভা শেষে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম, খালিদ ও মাহিদ।
























