শিরোনাম
দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে সাহিত্যপাতার শোক
সাহিত্যপাতা
- প্রকাশের সময় ০৯:৫৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ৩ বার দেখা হয়েছে
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সাহিত্যপাতা। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। জি এম নুর ইসলামের মৃত্যুতে সাহিত্যপাতা পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই গভীর সমবেদনা। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
সম্পর্কিত






















