একটু খানি ভরসা নিয়ে
একটু খানি মায়া নিয়ে,
একটু খানি দরদ নিয়ে
পিপাসিত দুটি ছলছল আঁখি নিয়ে
আমায় কেউ উতলা হয়ে খুঁজুক।
একমুঠো শিশির ভেজা শিউলি নিয়ে
একমুঠো হেমন্তের রৌদ্র নিয়ে,
একমুঠো দরদ মাখা কথার ঝুলি নিয়ে
একমুঠো মায়া ভরা চাহনী নিয়ে
আমায় কেউ উতলা হয়ে খুঁঁজুক।
খুঁজে খুঁজে ক্লান্ত হোক তার দুটি আঁখি
গোপনে আনন্দ পুষে রাখি,
সোহাগের আচঁলে পাতা বিকেলে
চোখে চোখ হঠাৎ করে পরুক,
লোনা জলের বিরহ ব্যথা বুঝুক
আমায় কেউ উতলা হয়ে খুঁজুক।
শারমিন নাহার ঝর্ণা 


































