সাতক্ষীরা প্রতিনিধি: জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫ বছর পূর্তি উপলক্ষে পত্রিকাটির সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাংবাদিক মুজাহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার নেতৃবৃন্দ। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৩০ মিনিটে সাতক্ষীরা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাংবাদিক মুজাহিদুল ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং অভিনন্দিত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, এইচআরডি সম্পাদক মো. রফিকুল ইসলাম, সহকারী সমাজসেবা সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি জিয়াউর রহমান ফাহিমসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে মেহেদী হাসান বলেন, দৈনিক মানবকণ্ঠ গত ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাহসিকতার সঙ্গে সত্য প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামী দিনগুলোতেও পত্রিকাটি দেশের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় তিনি দৈনিক মানবকণ্ঠের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
Reporter Name 













































