বাংলাদেশ 7:48 pm, Tuesday, 27 October 2026
[gtranslate]

আমায় কেউ উতলা হয়ে খুঁজুক 

একটু খানি ভরসা নিয়ে
একটু খানি মায়া নিয়ে,
একটু খানি দরদ নিয়ে
পিপাসিত দুটি ছলছল আঁখি নিয়ে
আমায় কেউ উতলা হয়ে খুঁজুক।
একমুঠো শিশির ভেজা শিউলি নিয়ে
একমুঠো হেমন্তের রৌদ্র নিয়ে,
একমুঠো দরদ মাখা কথার ঝুলি নিয়ে
একমুঠো মায়া ভরা চাহনী নিয়ে
আমায় কেউ উতলা হয়ে খুঁঁজুক।
খুঁজে খুঁজে ক্লান্ত হোক তার দুটি আঁখি
গোপনে আনন্দ পুষে রাখি,
সোহাগের আচঁলে পাতা বিকেলে
চোখে চোখ হঠাৎ করে পরুক,
লোনা জলের বিরহ ব্যথা বুঝুক
আমায় কেউ উতলা হয়ে খুঁজুক।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

আমায় কেউ উতলা হয়ে খুঁজুক 

প্রকাশ 04:22:17 pm, Monday, 26 October 2026
একটু খানি ভরসা নিয়ে
একটু খানি মায়া নিয়ে,
একটু খানি দরদ নিয়ে
পিপাসিত দুটি ছলছল আঁখি নিয়ে
আমায় কেউ উতলা হয়ে খুঁজুক।
একমুঠো শিশির ভেজা শিউলি নিয়ে
একমুঠো হেমন্তের রৌদ্র নিয়ে,
একমুঠো দরদ মাখা কথার ঝুলি নিয়ে
একমুঠো মায়া ভরা চাহনী নিয়ে
আমায় কেউ উতলা হয়ে খুঁঁজুক।
খুঁজে খুঁজে ক্লান্ত হোক তার দুটি আঁখি
গোপনে আনন্দ পুষে রাখি,
সোহাগের আচঁলে পাতা বিকেলে
চোখে চোখ হঠাৎ করে পরুক,
লোনা জলের বিরহ ব্যথা বুঝুক
আমায় কেউ উতলা হয়ে খুঁজুক।