বাংলাদেশ 8:35 pm, Wednesday, 28 October 2026

সাতক্ষীরায় পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

‎বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার আয়োজনে ২৮শে অক্টোবর ‘পল্টন ট্র্যাজেডি দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‎২০০৬ সালের ২৮শে অক্টোবর ঢাকার পল্টনে আওয়ামী লীগের লগি-বৈঠার তাণ্ডবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিহত ও আহত নেতাকর্মীদের স্মরণে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‎​বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১ টায় সাতক্ষীরা জেলার মুন্সিপাড়াস্থ অবস্থিত আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনের কনফারেন্স রুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
‎​সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসানের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন। ‎প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম।

‎​প্রধান অতিথির বক্তব্যে মাওলানা রুহুল আমিন বলেন, “২০০৬ সালের ২৮শে অক্টোবর পল্টনে যে নারকীয় তাণ্ডব চালানো হয়েছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক কালো অধ্যায়। সেদিন লগি-বৈঠা দিয়ে নিরপরাধ ও দেশপ্রেমিক কর্মীদের ওপর যে অমানুষিক নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছিল, তা মানবতাকে লজ্জিত করে। শহীদদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। তাঁদের রক্তের বিনিময়ে অর্জিত এই পথ ধরে দেশে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
‎​অনুষ্ঠানে প্রধান আলোচক  সম্পাদক আব্দুর রহিম বলেন, “২৮শে অক্টোবরের শহীদরা ইসলাম ও দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে গেছেন। তাঁদের এই মহান ত্যাগ ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা। সকল চক্রান্ত প্রতিহত করে শহীদদের আদর্শ বাস্তবায়নে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”

‎​উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সাহিত্য সম্পাদক ইমরান হোসেন আফজাল, কলেজ কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদ রানা, প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মোঃ শাহনেওয়াজ, এইচআরডি সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মাসুদুজ্জামান এবং স্পোর্টস সম্পাদক হাসানুল বান্না। ‎​আলোচনা সভায় বক্তারা ২০০৬ সালের ২৮শে অক্টোবরের মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানান এবং নিহত ও পঙ্গুত্ববরণকারী নেতাকর্মীদের ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সভা শেষে ২০০৬ সালের ২৮শে অক্টোবরের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

সাতক্ষীরায় পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে ছাত্রশিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশ 02:12:59 pm, Wednesday, 28 October 2026