বাংলাদেশ 10:06 pm, Tuesday, 27 October 2026
[gtranslate]

সাতক্ষীরায় সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ে সভা

  • Reporter Name
  • প্রকাশ 08:45:47 pm, Tuesday, 27 October 2026
  • 103 Time View

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্সের ‘স্পিক আপ’ প্রকল্পের উদ্যোগে শিশু ও তরুণদের নিয়ে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেটবিষয়ক দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আলিপুর ও আগরদাঁড়ী ইউনিয়নের ২৫ জন শিশু ও তরুণ অংশ নেয়। সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তরুণ সদস্য মেজবাবুল ইসলাম অনলাইনে যৌন হয়রানি, তা প্রতিরোধের উপায়, ভুক্তভোগীর করণীয় এবং এ ধরনের হয়রানি প্রতিরোধে শিশু ও তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

আলিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শিশু সদস্য মারিয়ম সুলতানা বাল্যবিবাহের ক্ষতিকর দিক, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ও তরুণদের ভূমিকা এবং ‘স্পিক আপ’ প্রকল্পের সঙ্গে যুক্ত হওয়ার পর নিজের পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরে। সভায় পাঁচটি ওয়ার্ড থেকে আসা শিশু ও তরুণদের পাঁচটি দলে ভাগ করা হয়। প্রতিটি দল আগামী তিন মাসে কী কী উদ্যোগ নেবে এবং সেগুলো কীভাবে বাস্তবায়ন করবে, সে বিষয়ে পরিকল্পনা তৈরি করে উপস্থাপন করে।

সভায় স্বাগত বক্তব্য দেন ‘স্পিক আপ’ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান। শিশু ও তরুণদের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন। সভা পরিচালনা করেন প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার আফরোজা সুলতানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

রাজনীতিতে সহিংসতার কলঙ্ক মোচনে চাই ন্যায়বিচার

সাতক্ষীরায় সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ে সভা

প্রকাশ 08:45:47 pm, Tuesday, 27 October 2026