বাংলাদেশ 7:51 pm, Friday, 30 October 2026

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

দেশে হত্যা, সহিংসতা, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও রাজনৈতিক সংঘাত বেড়েই চলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেছেন, সরকারি দলের অভ্যন্তরীণ কোন্দলেও হত্যাকাণ্ড ঘটছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ৭ দফা দাবি আদায়ে শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা-ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া অভিমুখে ৪১০ কিলোমিটার দীর্ঘ লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন তিনি। ১১ দলীয় ঐক্যের আয়োজনে এ কর্মসূচিতে ১৯ জেলার নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণের কথা রয়েছে। গোলাম পরওয়ার বলেন, চাঁদাবাজির ধরন পরিবর্তন হয়নি, শুধু চাঁদাবাজদের পরিচয় ও দলের নাম পরিবর্তন হয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জ্বালানি সংকট নিরসনসহ সাত দফা দাবি সামনে রেখে এ কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

মারা গেছেন হলিউড তারকা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

প্রকাশ 04:52:48 pm, Friday, 30 October 2026