বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় শহরের শহীদ নাজমুল সরণির ম্যানগ্রোভ সভাঘরে উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা সংসদের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান। সঞ্চালনা করেন শেখ মোসফিকুর রহমান মিল্টন ও কবি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস। জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য দেন শেখ সিদ্দিকুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি ড. আক্তারুজ্জামান, উদীচীর সাবেক সভাপতি ও আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু, সহসভাপতি কমরেড আবুল হোসেন, উন্নয়নকর্মী মাধব দত্ত, এস এম আয়ুব আলী ও কবি কিশোরী মোহন দাশ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ছয়জনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোসলেম, সাবেক সিভিল সার্জন ডা. এবাদুল্লাহ এবং সংগীতশিল্পী আবু আফ্ফান রোজবাবু ও চৈতালি মুখার্জি। আয়োজকেরা তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আবৃত্তি করেন মনিরুজ্জামান ছট্টু। সংগীত পরিবেশন করেন আবু আফ্ফান রোজবাবু, চৈতালি মুখার্জি ও অদ্বিতীয়া মুখার্জি। এ ছাড়া স্থানীয় কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও উদীচীর সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিরোনাম
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় ছয় গুণীজন সংবর্ধিত
-
বিশেষ প্রতিনিধি - প্রকাশ 08:18:24 pm, Friday, 30 October 2026
- 117 Time View
জনপ্রিয়









































