বাংলাদেশ 7:23 pm, Monday, 23 November 2026

কালিগঞ্জে ‘মেধা অন্বেষণ ২০২৬’, বৃত্তি পেল ২০ শিক্ষার্থী

গ্রাম-গঞ্জের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করতে ‘আগামীর পাঠশালা’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘মেধা অন্বেষণ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী। শনিবার (১৪ নভেম্বর) কালিগঞ্জের নলতা অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজনে উপজেলার ৩৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। দুই ধাপের প্রতিযোগিতার প্রথম পর্বে নির্বাচিত ১৮০ জন শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালেতে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মো. আইয়ুব হোসেন মুকুল। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ। বিশেষ অতিথি ছিলেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আযম মো. আব্দুস ছালাম, পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম এবং জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। প্রতিযোগিতার স্কুল, কলেজ ও মাদ্রাসা বিভাগ থেকে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাঁদের এক বছরের মাসিক শিক্ষাবৃত্তি, মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও শিক্ষা উপকরণ দেওয়া হয়। অন্য অংশগ্রহণকারীদেরও বিশেষ উপহার দেওয়া হয়। আয়োজকেরা জানান, গ্রামীণ পর্যায়ের মেধা অন্বেষণ এবং শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

কালিগঞ্জে ‘মেধা অন্বেষণ ২০২৬’, বৃত্তি পেল ২০ শিক্ষার্থী

প্রকাশ 10:13:46 pm, Saturday, 14 November 2026