বাংলাদেশ 8:19 pm, Sunday, 22 November 2026

সাতক্ষীরা ও দেবহাটার ১৮ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সাতক্ষীরা সদরের ১৩টি এবং দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়ন রয়েছে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের এলাকাভিত্তিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইসির প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাতক্ষীরা জেলার ভোটের সময়সূচি: প্রথম ধাপ (২১ জানুয়ারি): সাতক্ষীরা সদর উপজেলার ১৩টি এবং দেবহাটা উপজেলার ৫টি ইউনিয়নসহ মোট ১৮টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় ধাপ (৪ ফেব্রুয়ারি): কালিগঞ্জ উপজেলার ১২টি এবং শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নসহ মোট ২১টি ইউনিয়নে ভোট হবে। তৃতীয় ধাপ (২৯ এপ্রিল): তালা উপজেলার ১২টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। চতুর্থ ধাপ (১৩ মে): কলারোয়া উপজেলার ১২টি এবং আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নসহ মোট ২৩টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। এর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে। ইসির ঘোষিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ধাপে আগামী ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন। নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত তালিকাটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

তালিকা দেখুন

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

সাতক্ষীরা ও দেবহাটার ১৮ ইউপিতে ভোট ২১ জানুয়ারি

প্রকাশ 07:44:35 pm, Thursday, 19 November 2026