ফেলুদি, তোমার চোখেই
সন্ধ্যা নামে ধীরে,
মন আমাকে নিয়েই চলে
অচিন নদীর তীরে।
তোমার ঐ হাসির মায়ায়
জোছনা ঝরে রাতে,
গোলাপ ফুল ফোটে যেন
তোমার আঁখি পাতে।
তোমার কণ্ঠে সুনি আমি
ভালোবাসার গান,
তোমার একটু অভিমানে
কেঁপে ওঠে প্রাণ।
হও যদি তুমি আমার চাঁদ
আমি হব জোৎস্না,
হও যদি তুমি নীল সাগর
আমি হব বাসনা।
চাই না আমি রাজপ্রাসাদ
চাই না কোনো ধন,
তোমার ভালোবাসায় পূর্ণ
হবে আমার জীবন।
শেষ বিকেলের সূর্য যখন
হারিয়ে যায় আকাশে,
তখনও যেন তোমায় পাই
আমার বুকের পাশে।
ড: দেবব্রত মাজী 













































