Dhaka বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচিত জনপ্রতিনিধিহীন চলছে সাতক্ষীরা পৌরসভা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ০৫:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
  • / ৩২ বার দেখা হয়েছে

দীর্ঘদিন ধরে নির্বাচিত মেয়র ও কাউন্সিলর ছাড়াই প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে সাতক্ষীরা পৌরসভা। উন্নয়ন কর্মকাণ্ড ও নাগরিক সেবা অব্যাহত থাকলেও বিভিন্ন সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, ট্রেড লাইসেন্স নবায়ন, হোল্ডিং ট্যাক্স সংশোধন ও ভবনের নকশা অনুমোদনের মতো সেবা পেতে আগের তুলনায় বেশি সময় লাগছে বলে অভিযোগ পৌরবাসীর। পৌরসভা সূত্র জানায়, সড়ক সংস্কার, ড্রেনেজ উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। জলাবদ্ধতা নিরসনে প্রায় ১৫ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে। নিরাপত্তা জোরদারে ৩২টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শহরে প্রায় আড়াই হাজার সড়কবাতি ও বাল্ব বসানো হয়েছে। সুপেয় পানির সংকট দূর করতে নতুন পাইপলাইন ও পানির পাম্প স্থাপনের কাজও এগিয়ে চলছে। তবে জনপ্রতিনিধির অনুপস্থিতিতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন অনুমোদন ও অভিযোগ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। ফলে নাগরিকদের একাধিকবার পৌরসভায় যেতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত সেবা পেতে বিলম্ব হচ্ছে। অন্যদিকে অনেক নাগরিকের মতে, জনপ্রতিনিধি না থাকায় রাজনৈতিক প্রভাব ও তদবির কমেছে। প্রশাসনিক নজরদারি বৃদ্ধির ফলে অনিয়ম ও দুর্নীতির সুযোগও আগের তুলনায় হ্রাস পেয়েছে। সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা লিয়াকত হোসেন বলেন, পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির সুযোগ যাতে না থাকে, সে বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি, উন্নয়ন কার্যক্রম চলমান থাকলেও একটি পৌরসভা দীর্ঘদিন জনপ্রতিনিধিবিহীন পরিচালিত হওয়া আদর্শ নয়। তারা দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে পূর্ণাঙ্গ জনপ্রতিনিধিত্বশীল পৌর প্রশাসন গঠনের আহ্বান জানিয়েছেন।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

নির্বাচিত জনপ্রতিনিধিহীন চলছে সাতক্ষীরা পৌরসভা

প্রকাশের সময় ০৫:৫৪:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬