বাংলাদেশ 1:08 am, Monday, 23 November 2026
লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে মাও: আজিজুর রহমান

জনপ্রতিনিধিদের চারটি গুণের অধিকারী হতে হবে

সাতক্ষীরার আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের নিয়ে লিডারশিপ ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টায় আশাশুনি উপজেলা জামায়াত কার্যালয়ে এ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, জনপ্রতিনিধিদের চারটি গুণের অধিকারী হতে হবে। এগুলো হলো—অমায়িক আচরণ, ক্ষমা চাওয়া ও ক্ষমা করা, পরামর্শের ভিত্তিতে কাজ করা এবং সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহর ওপর ভরসা রাখা। এসব গুণের চর্চা একজন দায়িত্বশীল নেতাকে আদর্শ ও জনবান্ধব করে তুলতে সহায়তা করে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহ সেক্রেটারি অধ্যাপক মাওলানা ওবায়দুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল ও মাওলানা আবু বক্কর সিদ্দিক। উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হকের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহসেক্রেটারি ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা মো. রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা রিয়াছাত আলী, পেশাজীবী বিভাগের সভাপতি মাওলানা আতাউর রহমান, অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে মাও: আজিজুর রহমান

জনপ্রতিনিধিদের চারটি গুণের অধিকারী হতে হবে

প্রকাশ 02:34:04 pm, Thursday, 22 October 2026