‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় বর্তমানে পুয়ের্তো রিকোয় অবস্থান করছেন বাংলাদেশি অভিনেত্রী সামিরা খান মাহি। যিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ খেতাব নিয়ে সেখানে গেছেন। এরই মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। নানা ধাপ পেরিয়ে যেতে হবে গ্র্যান্ড ফিনালতে। গত বৃহস্পতিবার আয়োজনের দ্বিতীয় দিন নীল পোশাকে নজরকাড়া রূপে দেখা দিয়েছেন মাহি। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়েছেন একগুচ্ছ ছবি। তাতে দেখা গেল, ঝলমলে নীল রঙের গ্লিটার ও সিকুইন কাজের গাউন পরেছেন মাহি। গাউনে রয়েছে গভীর নেকলাইন, করসেট-স্টাইলের ফিটিং এবং আকর্ষণীয় কাটআউট নকশা। সামনের হাই-স্লিট ও লম্বা ঝালরযুক্ত ফ্লোইং ট্রেইল পোশাকটিতে এনেছে রাজকীয় ও গ্ল্যামারাস লুক। পোস্টের ক্যাপশনে মাহি লিখেছেন, ‘মিস ইউনিভার্সে দ্বিতীয় দিন। সুন্দর কিছু মুহূর্ত, নতুন বন্ধুত্ব, কঠোর পরিশ্রম আর স্মরণীয় সব অভিজ্ঞতায় কাটছে আরও একটি দিন। প্রতিটি পদক্ষেপে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।’ একটি ছবিতে ‘মিস ইউনিভার্স ইতালি’ ও ‘মিস ইউনিভার্স মিশর’-এর সঙ্গেও ক্যামেরাবন্দী হয়েছেন মাহি। সেসব ছবি দেখে অনেকেই মন্তব্য করছেন, সবার চেয়ে মাহিকেই বেশি সুন্দর দেখাচ্ছে। তার জন্য শুভকামনাও জানাচ্ছেন নেটিজেনরা। উল্লেখ্য, মিস ইউনিভার্সের এই আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৪ নভেম্বর।
শিরোনাম
নীল পোশাকে নজর কাড়লেন মাহি
-
বিশেষ প্রতিনিধি - প্রকাশ 07:15:00 pm, Friday, 13 November 2026
- 141 Time View
Tag :
মাহি
জনপ্রিয়
















































