বাংলাদেশ 6:38 pm, Sunday, 22 November 2026

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রথমবারের মতো স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ২০২৭ সালের ‘দ্য মুসলিম ৫০০’ তালিকার রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত তালিকাটির ১৮তম সংস্করণে বাংলাদেশের আরও দুজন নারী স্থান পেয়েছেন। তাঁরা হলেন মানবাধিকারকর্মী ও আইন ও সালিশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন এবং আইনজীবী ও মানবাধিকারকর্মী রওজা সুলতানা। তাঁদের রাখা হয়েছে ‘সামাজিক বিষয়াবলি’ বিভাগে।

তালিকায় তারেক রহমানের অন্তর্ভুক্তির ক্ষেত্রে তাঁর রাজনৈতিক নেতৃত্ব ও সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রকাশনায় বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।

ড. হামিদা হোসেনকে নারীর অধিকার, মানবাধিকার ও গবেষণায় দীর্ঘদিনের অবদানের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। তিনি আইন ও সালিশ কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য এবং সাবেক চেয়ারপারসন। ১৯৬৯ সালে রাজনৈতিক সাময়িকী ‘ফোরাম’ প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। অন্যদিকে রওজা সুলতানা রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার, বিশেষ করে বাস্তুচ্যুত নারী ও শিশুদের সুরক্ষা এবং তাদের ওপর নির্যাতনের ঘটনা তুলে ধরতে কাজ করেছেন।

‘দ্য মুসলিম ৫০০’-এর নিয়ম অনুযায়ী, তালিকার প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে ১৩টি বিভাগে রাখা হয়, তবে তাঁদের মধ্যে নির্দিষ্ট ক্রম বা অবস্থান নির্ধারণ করা হয় না। সে হিসাবে বাংলাদেশের তিনজনই তালিকার এই ৪৫০ জনের অংশ; তাঁরা প্রথম ৫০ জনের মধ্যে নেই। আরআইএসএসসির ব্যাখ্যা অনুযায়ী, রাজনৈতিক, ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে প্রভাব বিস্তারের সক্ষমতা বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতামত, জনসাধারণের মনোনয়ন এবং বিভিন্ন সামাজিক সূচক বিবেচনা করা হয়। তবে তালিকায় অন্তর্ভুক্তি সংশ্লিষ্ট ব্যক্তির মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশনার সমর্থন নয়; এটি তাঁদের প্রভাবের মূল্যায়ন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান

প্রকাশ 09:58:59 pm, Saturday, 14 November 2026