বাংলাদেশ 8:27 pm, Sunday, 22 November 2026

অন্যের ভুল সংশোধন করার ইসলামি পদ্ধতি

মানুষের ভুল ধরিয়ে দেওয়া সহজ, কিন্তু তার ভুল সংশোধনে সহযোগিতা করা কঠিন। কারণ, প্রথম কাজটির জন্য বিশেষ কোনো যোগ্যতার প্রয়োজন হয় না; দ্বিতীয়টির জন্য প্রয়োজন আন্তরিকতা, প্রজ্ঞা ও কল্যাণকামিতা। কাউকে তার ভুলের কথা জানানো যায় নানা ভঙ্গিতে। একই কথা কখনোই মানুষের সংশোধনের কারণ হয়, কখনোই হয়ে ওঠে তার অপমান ও মানসিক কষ্টের উপলক্ষ্য। ইসলামের দৃষ্টিতে এই দুইয়ের পার্থক্য কেবল কথার ধরনে নয়, নিয়ত ও উদ্দেশ্যের মধ্যেও নিহিত।
ইমাম ইবনে রজব আল-হাম্বলি (রহ.) তার ‘আল-ফারকু বাইনান নাসিহাহ ওয়াত-তা’য়ির’ শীর্ষক পুস্তিকায় বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। তিনি দেখিয়েছেন, উপদেশ দেওয়া আর দোষ ধরে লজ্জা দেওয়া, দুটো দেখতে অনেক সময় এক রকম দেখালেও তার মধ্যে বিস্তর ফারাকা আছে। দুই ক্ষেত্রেই এমন কোনো বিষয় নিয়ে কথা বলা হয়, যা সংশ্লিষ্ট ব্যক্তি শুনতে অপছন্দ করতে পারেন। কিন্তু উভয়ের উদ্দেশ্য এক নয়। কারও অপছন্দনীয় বিষয় নিয়ে আলোচনা যদি কেবল তাকে নিন্দা করা, তার দোষ প্রকাশ করা কিংবা তাকে ছোট করার জন্য হয়, তবে তা নিষিদ্ধ। অন্যদিকে, সেই আলোচনার পেছনে যদি ব্যক্তি বা মুসলিম সমাজের কল্যাণ সাধনের উদ্দেশ্য থাকে, তবে তা প্রশংসনীয় কাজ। এক্ষেত্রে চারটি মূলনীতি মাথায় রাখা জরুরি-
১. কেবল ভুল ধরাই নসিহত নয় : উপদেশ দেওয়ার নামে কারও ভুল নিয়ে আলোচনা করলেই তা নসিহত হয়ে যায় না। বরং দেখতে হবে, আলোচনার মাধ্যমে কী অর্জন করতে চাওয়া হচ্ছে। যদি মানুষের সংশোধন চাওয়া হয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি সেই ভুলের কারণে ব্যক্তিকে মানুষের সামনে হেয় করা হয়, তাহলে তা মোটেও নসিহত হবে না। এ কারণেই মুহাদ্দিসগণ হাদিসের বর্ণনাকারীদের দোষ-গুণ বিচার এবং গিবতের মধ্যে পার্থক্য করেছেন। কোনো বর্ণনাকারীর ভুল বা দুর্বলতা প্রকাশের উদ্দেশ্য ছিল মানুষকে ভুল বর্ণনা গ্রহণ থেকে সতর্ক করা। একইভাবে কোরআন-সুন্নাহর ব্যাখ্যায় কেউ ভুল করলে কিংবা অগ্রহণযোগ্য মত প্রচার করলে তার ভুল তুলে ধরাও বৈধ; কারণ, এর মাধ্যমে মানুষকে ভুলের অনুসরণ থেকে রক্ষা করা হয়।

২. অসংযত ভাষা ব্যবহার করা যাবে না : ভুল সংশোধনের অধিকার কাউকে অসংযত ভাষা ব্যবহারের অনুমতি দেয় না। কারও মতামত দলিলের ভিত্তিতে খণ্ডন করা যেতে পারে, কিন্তু তার বক্তব্যে অশালীনতা বা বেয়াদবি করা গ্রহণযোগ্য নয়। শরয়ি দলিলের ভিত্তিতে মতের বিরোধিতা করা এক বিষয়, আর ব্যক্তিকে আক্রমণ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইসলামের জ্ঞানচর্চার ঐতিহ্যে এই পার্থক্যটি বিশেষভাবে লক্ষণীয়।
এ প্রসঙ্গে পূর্ববর্তী আলেমদের জীবন থেকে কয়েকটি ঘটনা উল্লেখযোগ্য। হজরত ওমর (রা.) নারীদের মোহরানা নির্ধারণের বিষয়ে একটি মত প্রকাশ করেছিলেন। এক নারী কোরআনের আয়াত দিয়ে তার মতের ভুল ধরিয়ে দিলে তিনি নিজের অবস্থান থেকে ফিরে আসেন। তিনি স্বীকার করেন, নারীটি সঠিক বলেছেন, আর তিনি ভুল করেছেন। একইভাবে ইমাম শাফেয়ি (রহ.) তার ছাত্রদের নির্দেশ দিতেন, তার মতের বিপরীতে সহিহ সুন্নাহ পাওয়া গেলে যেন তারা সুন্নাহ অনুসরণ করেন। এমনকি তিনি বিতর্কে সত্য নিজের মুখে প্রকাশিত হলো, নাকি প্রতিপক্ষের মুখে—তা নিয়েও পরোয়া করতেন না। (আল-ফারকু বাইনান নাসিহাহ ওয়াত-তা’য়ির: ৯-১০)

৩. উপদেশদাতার উদ্দেশ্য হবে কেবল কল্যাণকামনা : বলা যায় এই মানসিকতাই নসিহতের ভিত্তি। উপদেশদাতার লক্ষ্য নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হবে না; বরং সত্যকে স্পষ্ট করা এবং সংশ্লিষ্ট ব্যক্তির কল্যাণ কামনা করা। হাতেম আল-আসামকে (রহ.) একবার জিজ্ঞাসা করা হয়েছিল, বিতর্কে তিনি কীভাবে প্রতিপক্ষকে নিরুত্তর করেন। তিনি বলেছিলেন, প্রতিপক্ষ সঠিক কথা বললে তিনি খুশি হন, ভুল করলে ব্যথিত হন এবং তাকে কষ্ট দেয় এমন কথা বলা থেকে নিজের জবানকে সংযত রাখেন। (প্রাগুক্ত, পৃ. ১০)

৪. জনসম্মুখে উপদেশ না দেওয়া : উপদেশ দেওয়ার ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো গোপনীয়তা। ফুজাইল ইবনে ইয়াজের (রহ.) একটি বক্তব্যে বলা হয়েছে, মুমিন ব্যক্তি দোষ গোপন রাখেন এবং নসিহত করেন; আর পাপাচারী ব্যক্তি মানুষের পর্দা ফাঁস করেন ও খোঁটা দেন। সালাফগণও পছন্দ করতেন, উপদেশদাতা ও যাকে উপদেশ দেওয়া হচ্ছে, তাদের মধ্যে একান্তে কথাটি সম্পন্ন হোক। কারণ, প্রকৃত নসিহতের উদ্দেশ্য মানুষের দোষ প্রচার করা নয়; তাকে অন্যায় ও ক্ষতি থেকে ফিরিয়ে আনা। (প্রাগুক্ত, পৃ. ১৬-১৭)
মোটকথা, ইসলামে উপদেশের মূল কথা হলো—সত্য প্রকাশ করতে হবে, কিন্তু মানুষের মর্যাদা নষ্ট করে নয়; ভুল ধরিয়ে দিতে হবে, কিন্তু বিদ্বেষ থেকে নয়। উপদেশের সার্থকতা বক্তার কঠোর ভাষায় কিংবা শ্রোতার অপমানিত হওয়ার মধ্যে নেই। বরং যে কথার মাধ্যমে মানুষের ভুল সংশোধিত হয়, সত্যের প্রতি তার আনুগত্য বাড়ে এবং তার কল্যাণ সাধিত হয়, সেটিই প্রকৃত নসিহত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সম্পাদক

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা
জনপ্রিয়

কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস আজ

অন্যের ভুল সংশোধন করার ইসলামি পদ্ধতি

প্রকাশ 12:23:22 pm, Friday, 20 November 2026