শিরোনাম
মনের শহরে এসো
কাজী নাজরিন
- প্রকাশের সময় ০৫:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৩৩ বার দেখা হয়েছে
সাজানো মনের শহরের রাজা হয়ে এসো এই বসন্তের স্নিগ্ধ বিকেলে,
জমকালো ব্যস্ত শহরের আনাচে কানাচে ঘুরে নিরিবিলি
জায়গা খুঁজে নেব মন খুলে গল্প করার জন্য,
নির্জন কৃষ্ণচূড়া গাছের নিচেই নাহয় পাশাপাশি হবে মৃদু আলাপন।
দূর হতে কোকিল কুহুকণ্ঠ
আমাদের সঙ্গী হবে যাদুর বাঁশির মতো সুর ছড়িয়ে।
শহর জুড়ে বিরাজ করবে নিস্তব্ধ হরিণের দল।
আমরা কেবল পায়রা জুটি হয়ে গল্পে মেতে রবো,
এসো তবে মনের শহরে।













