Dhaka সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে বাজার মনিটরিং: মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

সাহিত্যপাতা
  • প্রকাশের সময় ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৪৭ বার দেখা হয়েছে

পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিংয়ের লক্ষ্যে সাতক্ষীরায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিল হোসেন তামিমের নেতৃত্বে সদর উপজেলার আবাদের হাট ও ঝাউডাঙ্গা বাজারে ফলের দোকান ও গুদামে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে দোকানে মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা এবং অধিক মূল্যে পণ্য বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় চারটি মামলায় মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সবাইকে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে সচেতন থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, পুরো রমজানজুড়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। অসাধু ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের কারসাজি করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পর্কিত

মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Abdur Rahman

একটি সৃজনশীল সাহিত্য পত্রিকা

এখানে আপনার বিজ্ঞাপন দিন

এখানে আপনার বিজ্ঞাপন দিন

রমজানে বাজার মনিটরিং: মোবাইল কোর্টের অভিযান, জরিমানা

প্রকাশের সময় ১০:৫৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬